ডিজি৪১আরকিউ ৪৫০০ টাকা
৪১টিওয়াই ৫৫০০ টাকা
ইন্টেল ৪৩জিটি ৬৬০০ টাকা
গিগাবাইট জি ৪১ ইন্টেল টিপসেট ৪৫০০ টাকা
আসুস জি৪১ ৪৩০০ টাকা
ফক্সকন জি৩১ এমভি ৩২৫০ টাকা এইচ৫৫ এমএক্সভি ৫৮০০ টাকা
র‌্যাম ২ গিবা ডিডিআর-২ ৩৪০০ টাকা
১ গিবা ডিডিআর টু ১৭৫০ টাকা ২ গিবা ডিডিআর ৩ ৪৫০০ টাকা
হার্ডডিস্ক ড্রাইভ ১৬০ গিবা ৭২০০ আরপিএম ২৭৫০ টাকা
৩২০ গিবা ৩৩০০ টাকা
৫০০ গিবা ৩৭০০ টাকা
১ টেরাবাইট ৬২০০ টাকা
পেনড্রাইভ ২ গিবা ৫০০ টাকা ৪ গিবা ৭০০ টাকা ৮ গিবা ১৩০০ টাকা
এলসিডি মনিটর স্যামসাং ১৫৬''  ৭৮০০ টাকা
ফিলিপস ১৮৫''  ৮৭০০ টাকা ডেল ১৮৫''  ৮৫০০ টাকা
স্যামসাং ১৮৫''  ৯২০০ টাকা
এলজি ১৮৫''  ৮৭০০ টাকা
এইচপি ১৮৫''  ৯৫০০ টাকা
স্যামসাং ২১৫''  ১২৬০০ টাকা
গ্রাফিকস কার্ড গিগাবাইট জিভি ১ গিবা ৯৫০০ জিটি ৪৭০০ টাকা
গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গিবা ৯৫০০ জিটি ৪৫০০ টাকা
স্যাফায়ার এইচডি ৪৩৫০ ১ গিবা ৪১০০ এইচডি ৩৪৫০ ৫১২ মেবা ৩২০০ টাকা
পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মেবা ৪৬০০ টাকা এক্সএফএস এক্সপ্রেস ১ গিবা জিএফ ৯৪০০ জিটি ৪৩০০ টাকা
ফক্সকন জিফোর্স পিসিআই ১০৫০০ টাকা
ডিভিডি রাইটার/রি-রাইটার সামসাং ৫২২৪৫২এক্স ১৭৫০ টাকা এবং আসুস ৫২৩২৫২এক্স ২১০০ টাকা সনি ডিভিডি-আরডব্লিউ ১৮০০ টাকা
ডিভিডি-রম ড্রাইভ আসুস ১৮এক্স ১৪৫০ টাকা ১৩৫০ টাকা এবং  বেনকিউ ১৬ এক্স ১৩৫০ টাকা
কেসিং ১৫০০ থেকে ৩০০০ টাকা
মাউস ১৫০ থেকে ৯০০ টাকা
কিবোর্ড সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা
মাল্টিমিডিয়া ৬০০ টাকা
স্পিকার ক্রিয়েটিভ ইনস্পায়ার ৫ ১ ৫৩০০ টাকা ৭ ১ ৯৮০০ টাকা ৪ ১ ৪৫০০ টাকা ২ ১ ২৭০০ টাকা
মাইক্রোল্যাব ২ ১ ১৩৫০ থেকে ২৪০০
মাইক্রোল্যাব ২ ১ ১৭০০ থেকে ১৮০০ টাকা ৫ ১ ৪৫০০ টাকা ক্রিয়েটিভ এসবিএস এ৩০০ ২৫০০ টাকা ডিলাক্স ২১ ১৭০০
গোল্ডেন ব্রিজ এফটি ৮১৬ ২ ১ ১৩০০
গোল্ডেন ব্রিজ এফটি ৮১২ ২ ১ ১৩০০
গোল্ডেন ব্রিজ এফটি ৮০৫ ২ ১ ১৩০০
জিপিআরএস মডেম আসুস ইউএসবিটি ৭১০০ টাকা মোবিডাটা ২৮০০-৪২০০ টাকা ইউএসবি
টিভিকার্ড এভারমিডিয়া এক্সটারনাল ইউএসবি ৪৫০০ টাকা ও ইন্টারনাল ৩২০০ টাকা গেডমি ইউএসবি টিভিকার্ড ২১০০ রিয়ালভিউ এক্সটারনাল এলসিডি ২২৫০ টাকা ও গেড মি এলসিডি ২১০০ টাকা
কে-ওয়ার্ল্ড ২৭০০ টাকা
প্রিন্টার ক্যানন পিক্সমা আইপি ২৭৭০ ৩০০০ টাকা এইচপি ১৬৬০ ডেস্কজেট ২৮০০ টাকা এপসন সি ৫৯ ৩৫০০ টাকা এইচপিসি পি লেজার ১০০৫ ৯৫০০ টাকা ব্রাদার এইচএল ২১৪০-৭৫০০ টাকা
এমএফসি ৭৩৪০ থেকে  ২৩৫০০ স্যামসাং এমএল ১৬৪০ লেজার ৬০০০
ডিজিটাল ফটোফ্রেম ট্রানসেন্ড ৮৫০০ জিনিয়াস ৭৫০০ টাকা
পোর্টেবল হার্ডডিস্ক  ট্রানসেন্ড ২৫০ গিহা ৫১০০ টাকা ৩২০ গিহা ৫৬০০ টাকা ৫০০ গিহা ৭৫০০ টাকা ১ টি বি ১৯৫০০ টাকা
ইউপিএস ৬৫০ ভিএ ২৬০০ টাকা ৮০০ ভিএ ৩০০০ টাকা ১২০০ ভিএ ৫২০০ টাকা ২ কেভিএ ১০৫০০ টাকা
রেডফক্স ৬৫০ভিএ ২৮০০ টাকা
অ্যান্টি ভাইরাস নরটন সিঙ্গেল ইউজার ১১০০ টাকা
ক্যাসপারস্কি সিঙ্গেল ১০৯৯ টাকা
থ্রি ২১৯৯ টাকা
—সংগ্রহ তারিকুর রহমান খান
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে
পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে যন্ত্রাংশ সংযোজন খরচ ও সার্ভিস চার্জ  যুক্ত হবে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
তিন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হত্যার অভিযোগ পরিবারের
রাজধানীর কামরাঙ্গীরচর তুরাগ ও সবুজবাগ থানা এলাকায় গতকাল শনিবার ও গত শুক্রবার তিনজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে
তাঁরা হলেন লায়লা আক্তার ওরফে বৃষ্টি ১৯ রুমি আক্তার ২০ ও রোজিনা আক্তার ২০
গৃহবধূর পরিবার ও এলাকাবাসী তিনটি মৃত্যুর ঘটনাকেই হত্যাকাণ্ড বলে দাবি করেছেন
এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরপুরে কামরুজ্জামান ওরফে রাজীব ১৪ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বেলা ১১টার দিকে পুলিশ কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুরের একটি বাড়ির তৃতীয় তলার একটি কক্ষের মেঝে থেকে লায়লার লাশ উদ্ধার করে
পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো
গতকাল সকালে স্বামী দেলোয়ার লায়লার মা-বাবাকে খবর দেন লায়লা আত্মহত্যা করেছে
ওই খবর পেয়ে তাঁর মা-বাবা ঘটনাস্থলে ছুটে আসেন
তাঁরা লায়লার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান
তিনি ধারণা করছেন লায়লাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে
পরে তা আত্মহত্যা বলে প্রচার করে
এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ লায়লার স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে
লায়লার মা বলেন আমার মেয়েকে হত্যা করা হয়েছে
আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই
লায়লার স্বামী দেলোয়ার নিজেকে নির্দোষ দাবি করে পুলিশকে জানান তিনি লায়লাকে মরধর করেননি
গতকাল সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়
পরে তিনি কক্ষের ভেতরে শুইয়ে ছিলেন
একপর্যায়ে লায়লাকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়
পুলিশ সূত্র জানায় গত শুক্রবার বিকেলে তুরাগ থানার কালিয়ারটেক থেকে রুমি আক্তারের ২০ লাশ উদ্ধার করা হয়েছে
তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে
পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়
ঘটনার পর রুমির স্বামী নাসিরউদ্দিন সরকার পালিয়ে গেছেন
রুমির চাচা আবদুল মান্নান গতকাল শনিবার মর্গে সাংবাদিকদের জানান সাত বছর আগে কালিয়ারটেকের বাসিন্দা মুদিদোকানদার নাসিরউদ্দিনের সঙ্গে রুমির বিয়ে হয়
কিছু দিন না যেতেই যৌতুকের জন্য রুমিকে নির্যাতন শুরু করেন নাসির
এ ঘটনায় গত বছরের ২১ জানুয়ারি তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়
কিছু দিন আগে দোকানের মাল তোলার বাহানা করে রুমির কাছে দুই লাখ টাকা যৌতুক চান নাসির
ওই টাকা না পেয়ে নাসির মারধর করেন রুমিকে
তিনি অভিযোগ করেন যৌতুক না পেয়ে রুমিকে শ্বাসরোধ করে হত্যা করেছেন নাসির
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সালেহ মোহাম্মদ আনসার উদ্দিন প্রথম আলোকে জানান গৃহবধূ রুমির পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে
শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাসাবোর ওহাব কলোনি থেকে শরীরে কাফনের কাপড় মোড়ানো অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তারের ২০ লাশ উদ্ধার করে
রোজিনা তাঁর স্বামী ঠেলাগাড়িচালক রতন মিয়ার সঙ্গে সেখানে থাকতেন
শুক্রবার সকালে ওহাব কলোনির ভাড়া বাসায় রোজিনার মৃত্যু হয়
এরপর রোজিনার শাশুড়ি ও ননদ মিলে রোজিনাকে গোসল শেষে কাফনের কাপড় পরায়
এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা সবুজবাগ থানায় জানান
পরে পুলিশ গিয়ে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়
পুলিশ আসার আগেই রোজিনার স্বামী রতন মিয়া পালিয়ে যান
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে
গতকাল শনিবার সকালে পুলিশ মিরপুর-২ নম্বর সেকশনের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ছাদ থেকে কামরুজ্জামান ওরফে রাজীব ১৪ নামে এক কিশোরের লাশ উদ্ধার করে
তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াজেদ আলী জানান বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে কামরুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে
প্লাস হাতে বৈদ্যুতিক তারের সঙ্গে তার লাশ আটকে ছিল
তার পকেট থেকে বেশ কিছু চুরি হওয়া তার পাওয়া গেছে
কামরুজ্জামানের স্বজনেরা জানান শুক্রবার সন্ধ্যার পর কামরুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর ফেরেনি
সে পরিবারের সঙ্গে মিরপুর-১ নম্বরের কলওয়ালাপাড়ায় থাকত
